শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

এইচএসসির খাতা মূল্যায়নে ভুল করলে শাস্তি পাবেন পরীক্ষকেরা: শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষার খাতা মূল্যায়নে ভুল ও দায়িত্বহীনতার প্রমাণ পেলে সংশ্লিষ্ট পরীক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

আজ বৃহস্পতিবার রাজধানীর ডেমরার সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে এক অনুষ্ঠান শেষে তিনি বলেন, মূল্যায়নে দক্ষতার ঘাটতি থাকা পরীক্ষকদের প্রশিক্ষণও দেওয়া হবে।

মন্ত্রী জানান, এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে বড় ধরনের অসংগতি পাওয়া গেছে, প্রায় ৪৫ হাজার শিক্ষার্থীর গ্রেড বদলেছে। শিক্ষার্থীদের প্রকৃত ফল নিশ্চিত করতে মূল্যায়নপ্রক্রিয়ার দুর্বলতা চিহ্নিত করা হচ্ছে।

তথ্যসূত্র: প্রথম আলো।

আরও পড়ুন  এমপিরা না থাকলেও থেমে নেই লুটপাট

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ