বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

বঙ্গভবন ঘুরে দেখার সুযোগ পাবে তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা

তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এখন থেকে রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবন ঘুরে দেখার সুযোগ পাবে। নতুন প্রজন্মকে দেশের ইতিহাস, সাংবিধানিক ব্যবস্থা ও রাষ্ট্রীয় ঐতিহ্যের সঙ্গে পরিচিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে রাষ্ট্রপতির কার্যালয় ‘শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বঙ্গভবন ভ্রমণসংক্রান্ত নীতিমালা, ২০২৬’ প্রণয়ন করেছে। প্রতিটি দলের জন্য প্রায় দেড় ঘণ্টার ভ্রমণের ব্যবস্থা থাকবে।

মাদ্রাসা শিক্ষা বোর্ড এক নির্দেশনায় নীতিমালাটি সারা দেশের মাদ্রাসাপ্রধানদের জানিয়েছে এবং পরিদর্শনের ক্ষেত্রে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণের অনুরোধ করেছে।

তথ্যসূত্র: প্রথম আলো।

আরও পড়ুন  এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন, ফল ৩১ অক্টোবর

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ