বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

টিউশনি করে পড়া হান্নান ঢাবিতে প্রথম, পেলেন স্বর্ণপদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর পরিচিতি অনুষ্ঠানে সাতক্ষীরার শ্যামনগরের আবদুল হান্নান বলেছিলেন, তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চান। সেই কথাকে জেদে পরিণত করে এগিয়েছেন তিনি।

পড়াশোনার খরচ জোগাতে টিউশনি করেছেন, বন্ধুর সঙ্গে ভাগাভাগি করে বই কিনেছেন। এবার উদ্ভিদবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম হয়ে পেয়েছেন স্বর্ণপদক। বই ভাগাভাগি করা সেই বন্ধু এখন পড়ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে।

পদক পাওয়ার খবর প্রথমে ভিডিও কলে মা নাসিমা খাতুনকে জানান হান্নান। খবর শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন মা। হান্নানের কাছে এই পদক স্বপ্নপূরণের পথে বড় এক ধাপ।

তথ্যসূত্র: প্রথম আলো।

আরও পড়ুন  ৭ দিনের রিমান্ডে সালমান এফ রহমান

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ