রবিবার, নভেম্বর ৮, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

মিরপুরের পর মহাখালী টার্মিনালে বাসে আগুন, এক রাতে দুই ঘটনা

রাজধানীতে এক রাতের ব্যবধানে দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মিরপুরের পর এবার মহাখালী বাস টার্মিনালে পার্কিং করা সোহাগ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (৭ নভেম্বর) দিনগত রাত ১টার কিছু আগে টার্মিনালের পেছনের অংশে রাখা বাসটিতে আগুন জ্বলতে দেখা যায়। এতে বাসটি পুরোপুরি পুড়ে যায়।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই আব্দুল হামিদ জানান, দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়েছে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম জানায়, রাত ১২টা ৫৭ মিনিটে খবর পেয়ে তেজগাঁও স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত কীভাবে, তা প্রাথমিকভাবে জানা যায়নি।

এর আগে একই রাত ১০টার দিকে মিরপুর-১২ নম্বরে পল্লবী মেট্রো স্টেশনের নিচে বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।

আরও পড়ুন  মিরপুরে কাল থেকে দুই দিনের আদিবাসী খাদ্য ও শস্য মেলা

পরপর এমন ঘটনায় যাত্রী ও পরিবহন শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।

তথ্যসূত্র: জাগো নিউজ।

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ