মঙ্গলবার, অক্টোবর 27, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

আড়াই দিন বন্ধ থাকার পর চালু হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

প্রায় আড়াই দিন বন্ধ থাকার পর রোববার (২৫ অক্টোবর) সকাল ৮টায় আবার চালু হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট। বৃহস্পতিবার দুপুর থেকে ওয়েবসাইটটি বন্ধ ছিল। এ সময় ওয়েবসাইটে ‘নির্ধারিত রক্ষণাবেক্ষণ’-এর নোটিশ দেখানো হচ্ছিল।

কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান ওয়েবসাইট চালুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্যাপকভাবে ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপির গুরুতর নিরাপত্তা ত্রুটি নিয়ে একটি বৈশ্বিক সাইবার সতর্কতার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওয়েবসাইটটি বন্ধ রাখা হয়েছিল। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এটি চালু করা হয়নি।

তিনি আরও জানান, এ সময় কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে সংযোগ স্বাভাবিকভাবে কাজ করেছে। কোনো তথ্য চুরি বা সাইবার হামলার ঘটনা ঘটেছে বলে জানানো হয়নি।

আরও পড়ুন  চলতি বছরের নয় মাসে গ্রামীণফোনের মুনাফা কমল ৪ শতাংশ

উল্লেখ্য, ২০১৬ সালে নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে ১০ কোটি ১০ লাখ ডলার চুরি হয়েছিল। এরপর থেকে কেন্দ্রীয় ব্যাংক সাইবার নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্ক।

তথ্যসূত্র: বাংলাদেশ ব্যাংক

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ