বৃহস্পতিবার, অক্টোবর 29, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

নিখোঁজের পরদিন তুরাগ নদে মিলল বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ

নিখোঁজ হওয়ার পরদিন তুরাগ নদে মরদেহ পাওয়া গেছে বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে টঙ্গী নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা রাজাবাড়ি ঘাটসংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করেন।

বৃহস্পতিবার সকালে উত্তরখান থানার ডিউটি অফিসার শাহীনুর জামান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ জমা পড়েনি; নৌপুলিশ আইনগত ব্যবস্থা নেবে।

৯৯৯-এ ফোন, তুরাগ নদে মরদেহ ভাসার খবর

নৌপুলিশ সূত্র জানায়, বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে নদে একটি মরদেহ ভাসার খবর দেওয়া হয়। এরপর টঙ্গী ফাঁড়ির একটি দল গিয়ে মরদেহটি তোলে। তাঁর পরনে ছিল সাদা পাজামা ও কালো জামা, হাতে ঘড়ি। পকেটে পাওয়া আইফোনের সূত্র ধরে পরিচয় শনাক্ত করা হয়।

আরও পড়ুন  ভারতে বাংলাদেশি তরুণীকে ধর্ষণের পর হত্যা

মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত

সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি; ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) গত বছরের আগস্টে জানিয়েছিল, প্রাতিষ্ঠানিক নিয়ম মেনে এবং কোনো অভিযোগ ছাড়াই তাহসিফকে অবসর দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: ভালুকায় চুল কাটার টাকা চাওয়ায় নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যা

তথ্যসূত্র: জাগো নিউজ, প্রথম আলো

ছবি: CAPTAIN RAJU / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0) — মূল ছবি

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ