বৃহস্পতিবার, অক্টোবর 29, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

হালদা নদীতে অভিযান, ৯০ হাজার টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

দেশের অন্যতম প্রধান প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদী থেকে দুই হাজার মিটার দৈর্ঘ্যের চারটি অবৈধ জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। বুধবার (২৮ অক্টোবর) সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চট্টগ্রামের হাটহাজারীর রামদাস মুন্সির হাট থেকে মোহরা পর্যন্ত বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।

জব্দ জালের মধ্যে তিনটি ভাসা জাল ও একটি বেহুন্দি জাল। এগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ হাজার টাকা। পরে রামদাস মুন্সির হাটসংলগ্ন নদীর পাড়ে জনসমক্ষে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

কেন হালদা নদী রক্ষা জরুরি

হালদা মিঠাপানির কার্পজাতীয় মাছের প্রাকৃতিক প্রজননক্ষেত্র। প্রতিবছর এখানে রুই, কাতলা, মৃগেল ও কালিবাউশের মা মাছ ডিম ছাড়ে, যা থেকে সংগৃহীত রেণু দেশের মৎস্য খাতে বড় ভূমিকা রাখে। এ কারণে হালদা নদী সরকার ঘোষিত মৎস্য হেরিটেজ। অবৈধ ঘন জালে মা মাছ ও পোনা ধরা পড়ায় প্রজনন ব্যাহত হয়।

আরও পড়ুন  ১০০ গ্রাম প্লাস্টিক দিলেই চট্টগ্রাম চিড়িয়াখানায় বিনা মূল্যে প্রবেশ

হাটহাজারী উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী বলেন, নদীর মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষা, মা মাছ শিকার বন্ধ এবং প্রাকৃতিক প্রজননক্ষেত্র সুরক্ষায় এমন অভিযান নিয়মিত চলবে।

আরও পড়ুন: সাজেক সড়কে টানা সাত দিন অবরোধ, প্রধান দাবিতে অনড় আন্দোলনকারীরা

তথ্যসূত্র: জাগো নিউজ

ছবি: Shoebbd / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0) — মূল ছবি

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ