বৃহস্পতিবার, অক্টোবর 29, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

‘সন্তান জন্মের পর কেন আগের চেহারায় ফিরতে হবে’, প্রশ্ন ক্যাটরিনা কাইফের

সন্তান জন্মের পর নারীর শরীর নিয়ে কটাক্ষ আর দ্রুত আগের চেহারায় ফেরার সামাজিক চাপের বিরুদ্ধে কথা বলেছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। বিশেষ করে ‘বাউন্স ব্যাক’ শব্দবন্ধে আপত্তি তাঁর। তাঁর প্রশ্ন, মা হওয়ার পর একজন নারীকে কেন আবার আগের চেহারায় ফিরে যেতেই হবে?

মাতৃত্ব নতুন অধ্যায়

ক্যাটরিনার মতে, মাতৃত্ব জীবনের একটি নতুন অধ্যায়। এ সময় নারীর শরীরে শারীরিক ও মানসিক নানা পরিবর্তন আসে। এই পরিবর্তনকে স্বাভাবিকভাবে গ্রহণ করার সময় না দিয়ে তাঁকে দ্রুত আগের অবস্থায় ফেরার তাড়া দেওয়া ঠিক নয়। শরীর নিয়ে মানুষের আরও সচেতন হওয়া দরকার বলেও মনে করেন তিনি।

নিজের ফিটনেস নিয়ে অবশ্য সচেতন ক্যাটরিনা কাইফ। তবে নির্দিষ্ট কোনো সময়সীমা বেঁধে নয়, নিজের শরীরের চাহিদা বুঝে নিজের গতিতেই এগোতে চান তিনি।

আরও পড়ুন  ব্যবসায় মন্দা, তৃতীয় দিনে কত আয় করল ‘ভুলভুলাইয়া ৩’-‘সিংহাম অ্যাগেইন’

তারকাদের ওপর বাড়তি চাপ

বিনোদন জগতের তারকাদের ক্ষেত্রে এ চাপ আরও বেশি। সামাজিক যোগাযোগমাধ্যমে মা হওয়ার পর তাঁদের শরীর নিয়ে নানা মন্তব্য ও তুলনা চলে। ক্যাটরিনার বক্তব্যের মূল বার্তা হলো, প্রতিটি নারীর মাতৃত্বের অভিজ্ঞতা আলাদা; অন্যের সঙ্গে তুলনা না করে নিজের শরীরকে সময় দেওয়া, সুস্থতায় নজর দেওয়া এবং পরিবর্তনগুলোকে সম্মান করাই জরুরি।

প্রসব-পরবর্তী সময়ে মায়ের পুষ্টি, বিশ্রাম ও মানসিক স্বাস্থ্যকেই অগ্রাধিকার দেওয়া উচিত; ওজন কমানোর তাড়াহুড়া নয়।

আরও পড়ুন: ১৮ বছর আগে সব হারিয়েছিলেন, এখন ‘রামায়ণ’ দিয়ে বিশ্বমঞ্চে নমিত মালহোত্রা

তথ্যসূত্র: জাগো নিউজ

ছবি: shankar s. from Poona (pune), India, India / উইকিমিডিয়া কমন্স (CC BY 2.0) — মূল ছবি

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ