মঙ্গলবার, অক্টোবর 27, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

ফ্লাভিও বলসোনারোকে হারিয়ে চতুর্থবার ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফায় (রানঅফ) জয় পেয়ে রেকর্ড চতুর্থবারের মতো দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন লুইস ইনাসিও লুলা দা সিলভা। রোববার (২৫ অক্টোবর) অনুষ্ঠিত এই ভোটে তিনি সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর ছেলে, সিনেটর ফ্লাভিও বলসোনারোকে পরাজিত করেছেন।

শতভাগ ভোট গণনা শেষে লুলা পেয়েছেন ৫১ দশমিক ৮ শতাংশ ভোট। প্রতিদ্বন্দ্বীর চেয়ে তিনি প্রায় ৪৪ লাখ ভোট বেশি পেয়েছেন। আগামী বছরের ৫ জানুয়ারি থেকে শুরু হবে তাঁর নতুন মেয়াদ। লুলার বয়স শিগগির ৮১ বছর পূর্ণ হবে।

প্রথম দফায় পিছিয়ে ছিলেন

প্রথম দফার ভোটে ফ্লাভিও বলসোনারো ৪৭ শতাংশ এবং লুলা ৪৫ শতাংশ ভোট পেয়েছিলেন। ১৯৮৫ সালে দেশটিতে সামরিক শাসনের অবসানের পর এই প্রথম প্রথম দফায় দ্বিতীয় হওয়া কোনো প্রার্থী শেষ পর্যন্ত প্রেসিডেন্ট নির্বাচিত হলেন।

আরও পড়ুন  সিরিয়ায় কয়েকটি বিশ্ববিদ্যালয় কোর্সে নারীদের ভর্তি নিষিদ্ধ, সমালোচনা

ফল মানছেন না ফ্লাভিও

ফল ঘোষণার পরপরই পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন ফ্লাভিও বলসোনারো এবং ফল বাতিলের দাবি তুলেছেন। ভোট গ্রহণ শেষ হওয়ার কয়েক মিনিট আগে সুপ্রিম কোর্টের বিচারপতি ক্রিস্তিয়ানো জানিন ভোটের সময় দুই ঘণ্টা বাড়ানোর নির্দেশ দিলে কিছু ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা দেখা দেয়। এ নিয়ে বলসোনারো শিবির আইনি পদক্ষেপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকেরা বলছেন, সাম্প্রতিক সময়ে লাতিন আমেরিকার কয়েকটি দেশে ডানপন্থী প্রার্থীদের জয়ের ধারার বিপরীতে লুলার এই জয় তাৎপর্যপূর্ণ। লাতিন আমেরিকার সবচেয়ে বড় অর্থনীতির দেশটি যুক্তরাষ্ট্রের শুল্ক চাপের মুখেও নিজস্ব অবস্থান ধরে রাখবে বলে মনে করা হচ্ছে।

তথ্যসূত্র: ব্রাজিলের নির্বাচনী ফলাফল, সিবিএস নিউজ

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ