রবিবার, নভেম্বর 1, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

২৫০ সিনেমার মধ্যে মাত্র ১১টিকে ভালো মানেন পরেশ রাওয়াল

প্রায় ২৫০টি সিনেমায় অভিনয় করেছেন বলিউডের অভিজ্ঞ অভিনেতা পরেশ রাওয়াল। কিন্তু এর মধ্যে কয়টি ভালো—এমন প্রশ্নে এক মুহূর্তও না ভেবে উত্তর দিলেন, ‘১১টি’। মুম্বাইয়ে ১৪তম জাগরণ চলচ্চিত্র উৎসবে ‘পাস্ট টেন্স’ সিনেমার প্রদর্শনী শেষে প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন তিনি।

পাশে থাকা ছেলে অভিনেতা আদিত্য রাওয়াল জানান, পরিবারের সবাই মিলে হিসাব করে দেখেছেন। তবে এই মুহূর্তে সব কটির নাম বলতে পারবেন না বলে জানান পরেশ।

পরেশ রাওয়ালের পছন্দের সিনেমা

যেসব সিনেমার নাম তিনি উল্লেখ করেছেন, তার মধ্যে আছে সর্দার বল্লভভাই প্যাটেলের জীবনী নিয়ে ‘সর্দার’ (১৯৯৩), সত্য ঘটনা অবলম্বনে ‘তামান্না’ (১৯৯৭), দিবাকর ব্যানার্জির ‘ওয়ে লাকি! লাকি ওয়ে!’ (২০০৮), ‘মুম্বাই মেরি জান’ (২০০৮) এবং সত্যজিৎ রায়ের গল্প অবলম্বনে ‘দ্য স্টোরিটেলার’ (২০২৫)। বাবুরাও চরিত্রে তুমুল জনপ্রিয়তা এনে দেওয়া ‘হেরা ফেরি’ (২০০০) এবং খলনায়ক হিসেবে প্রিয় ‘ডাকাইত’ (১৯৮৭)-ও আছে তালিকায়।

আরও পড়ুন  এবার সিরিজে দেখা যাবে অমিতাভকে

আশি ও নব্বইয়ের দশকের হিন্দি সিনেমার খলনায়কদের অনেককে অযৌক্তিক ও হাস্যকর বলে মনে করেন পরেশ। তাঁর মতে, খলচরিত্র বাস্তবসম্মত হওয়া উচিত, দেখেই যেন ভিলেন মনে না হয়। দর্শকেরা বাবুরাওয়ের বিখ্যাত সংলাপ শুনতে চাইলে রসিকতা করে বলেন, ‘ওটার জন্য টিকিট কাটতে হবে!’

‘পাস্ট টেন্স’ বাবা-ছেলের একসঙ্গে প্রধান চরিত্রে অভিনয়ের প্রথম সিনেমা। পরিচালনা করেছেন অনন্ত নারায়ণ মহাদেবন।

আরও পড়ুন: মির্জাপুর শীর্ষে, আইএমডিবির ১০ বছরের তালিকায় ভারতের জনপ্রিয় ওয়েব সিরিজ

তথ্যসূত্র: প্রথম আলো

ছবি: SINHA / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 3.0) — মূল ছবি

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ