বুধবার, নভেম্বর ৪, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

নৌপরিবহন খাতের পথিকৃৎ ক্যাপ্টেন কিউএবিএম রহমান আর নেই

স্বাধীনতার পর দেশের নৌপরিবহন খাত গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা একুশে পদকপ্রাপ্ত ক্যাপ্টেন কিউএবিএম রহমান মারা গেছেন। ১ নভেম্বর তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৯১ বছর।

১৯৩৫ সালের ১ ফেব্রুয়ারি ফরিদপুরে জন্ম নেওয়া কিউএবিএম রহমান ১৯৫০-এর দশক থেকে নৌখাতে কাজ করেছেন। ১৯৭২ সালে তিনি বাংলাদেশ শিপিং করপোরেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হন। পরে আন্তর্জাতিক সমুদ্র সংস্থায় (আইএমও) এশিয়া-প্রশান্ত মহাসাগর অঞ্চলের উপদেষ্টা এবং বিআইডব্লিউটিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

মুক্তিযুদ্ধে অবদান ও বাঙালি সংস্কৃতি বিকাশে ভূমিকার জন্য ২০২২ সালে তিনি একুশে পদক পান। তিনি ছায়ানট ও সুরের ধারার পৃষ্ঠপোষক ছিলেন।

তথ্যসূত্র: পরিবারের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি, দ্য ডেইলি স্টার।

আরও পড়ুন  অতিরিক্ত আইজিপি হলেন ছয় কর্মকর্তা

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ