মঙ্গলবার, অক্টোবর 27, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

বিদেশগামী কর্মীদের কল্যাণ ফি বেড়ে ৫৫০০ টাকা

বিদেশে কাজের জন্য যাওয়া কর্মীদের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ফি ২ হাজার টাকা বাড়িয়ে ৫ হাজার ৫০০ টাকা করেছে সরকার। আগে এই ফি ছিল ৩ হাজার ৫০০ টাকা। চলতি বছরের ১ অক্টোবর থেকে নতুন ফি কার্যকর হয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কল্যাণ-১ শাখা থেকে গত ২০ সেপ্টেম্বর জারি করা এক পরিপত্রে এ সিদ্ধান্ত জানানো হয়। পরিপত্রে বলা হয়েছে, প্রবাসী কর্মীদের জন্য কল্যাণমূলক সেবা সম্প্রসারণের লক্ষ্যে ফি বাড়ানো হয়েছে।

কী কাজে লাগে এই ফি

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এই তহবিল থেকে প্রবাসী কর্মী ও তাঁদের পরিবারকে বিভিন্ন সেবা দেয়। এর মধ্যে রয়েছে জরুরি প্রয়োজনে আর্থিক সহায়তা, বিদেশে মৃত্যু হলে মরদেহ দেশে আনা ও দাফনের খরচ, ক্ষতিপূরণ আদায়ে সহায়তা এবং প্রবাসীদের সন্তানদের শিক্ষাবৃত্তি।

আরও পড়ুন  সিডনিতে আবার প্রবীণদের নিয়ে বাংলাদেশি নারীদের আয়োজন

তবে অভিবাসন খাতের বিশ্লেষকেরা বলছেন, বিদেশে যেতে এমনিতেই কর্মীদের বড় অঙ্কের খরচ করতে হয়। ফি বাড়ানোর সঙ্গে সঙ্গে সেবার মান ও দ্রুততা নিশ্চিত করা জরুরি।

তথ্যসূত্র: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ