শুক্রবার, অক্টোবর 30, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

বিদ্যুৎ বিপর্যয়ের কারণ জানতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি

ঢাকার পূর্বাঞ্চল ও চট্টগ্রামের একাংশে মঙ্গলবারের গ্রিড বিপর্যয়ের পর বিদ্যুৎ বিপর্যয়ের কারণ জানতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি। সঞ্চালন-২-এর প্রধান প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) সৈয়দ এবাদুল্লাহ হায়দার আলীকে কমিটির প্রধান করা হয়েছে। পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে হবে।

বিদ্যুৎ বিপর্যয়ের কারণ এখনো অজানা

মঙ্গলবার বেলা পৌনে একটার দিকে ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, মতিঝিল, মগবাজার, বনশ্রী, খিলগাঁওসহ ঢাকার পূর্বাঞ্চল এবং চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ চলে যায়। সচিবালয় ও বাংলাদেশ ব্যাংকেও বিদ্যুৎ ছিল না। বিপর্যয়ের পর বেশ কয়েকটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যায়।

প্রায় দুই ঘণ্টা পর একে একে বিদ্যুৎকেন্দ্র চালু করে সরবরাহ স্বাভাবিক করা হয়। কমিটি প্রকৃত কারণ উদ্‌ঘাটনের পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনা রোধে সুপারিশ দেবে।

আরও পড়ুন  মার্চ ফর ফেলানী, নেতৃত্ব দেবেন সারজিস আলম

আরও পড়ুন: নিরাপত্তা হালনাগাদে বন্ধ সরকারি সেবার পোর্টাল মাইগভ, ভোগান্তি

তথ্যসূত্র: প্রথম আলো

ছবি: A S M Jobaer / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0) — মূল ছবি

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ