২ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৭০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।
নতুন ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৯০০ জন ঢাকা বিভাগের। এরপর খুলনায় ২৯৪ এবং চট্টগ্রামে ২৫২ জন। বর্তমানে সারা দেশের হাসপাতালে ৬ হাজার ১৭ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন।
চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে ৪৩৩ জনের মৃত্যু হয়েছে, যা গত বছরের মোট মৃত্যুকে (৪১৩) ছাড়িয়ে গেছে। হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৮৯৯ জন।
তথ্যসূত্র: স্বাস্থ্য অধিদপ্তর, বাসস, সমকাল।


