বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

ত্রিপুরায় বিএসএফের ওপর গ্রামবাসীর হামলা, আহত ৩, গ্রেপ্তার ৯

ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সংঘর্ষে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের তিন সদস্য আহত হয়েছেন। বাংলাদেশ সীমান্তসংলগ্ন আশাবাড়ি গ্রামে বিক্ষুব্ধ লোকজন বিএসএফের একটি গাড়িও ভাঙচুর করেন।

বাসিন্দাদের অভিযোগ, সোমবার চোরাচালানের সন্দেহে বিএসএফ সদস্যরা স্থানীয় এক ব্যক্তিকে আটক করে মারধর করেন, এতে তাঁর পায়ের হাড় ভেঙে যায়। এর প্রতিবাদে গ্রামবাসী সড়ক অবরোধ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

এ ঘটনায় এখন পর্যন্ত তিন নারীসহ নয়জনকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।

তথ্যসূত্র: প্রথম আলো।

আরও পড়ুন  রাশিয়ার দাবি ইউক্রেনের অস্বীকার

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ