বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

পাইকারিতে ১৯০ টাকার মাল্টা খুচরায় ৩৫০ টাকা, আমদানি করা ফলে বাড়তি ৪৮ শতাংশ

রাজধানীর সবচেয়ে বড় ফলের পাইকারি বাজার পুরান ঢাকার বাদামতলীতে দক্ষিণ আফ্রিকা থেকে আমদানি করা মাল্টা গত সপ্তাহান্তে বিক্রি হয়েছে কেজিপ্রতি ১৮৫ থেকে ১৯০ টাকায়। অথচ একই মাল্টা হাতিরপুল, গুলশান, মহাখালী ও কারওয়ান বাজারের দোকানে বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৩৫০ টাকায়।

অর্থাৎ পাইকারি থেকে খুচরায় পৌঁছাতে কেজিতে দাম বাড়ছে ১৩৫ থেকে ১৬০ টাকা। মাল্টা, কমলা, আপেল, আঙুর ও আনার—আমদানি করা পাঁচ ধরনের ফলের দাম বিশ্লেষণে দেখা গেছে, খুচরায় এগুলো গড়ে ৪৮ শতাংশ বেশি দামে বিক্রি হয়।

বাজার বিশ্লেষকদের মতে, প্রতিদিনের পাইকারি ও খুচরা বাজারদর নিয়মিত প্রকাশ করা গেলে খুচরা পর্যায়ে বাড়তি দাম নেওয়ার প্রবণতা অনেকটাই কমানো সম্ভব।

তথ্যসূত্র: প্রথম আলো।

আরও পড়ুন  স্বাধীনতার পর থেকেই দাম বাড়ার চাপ নিত্যসঙ্গী, ভরসা কি শুধু তদারকি?

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ