বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

সুপারমার্কেটের ফ্রিজে সাইবার হামলা: স্মার্ট যন্ত্র কতটা ঝুঁকিতে

ইউরোপের কয়েকটি দেশে সুপারমার্কেটের হিমায়ন ব্যবস্থায় হঠাৎ তাপমাত্রা বেড়ে যাওয়ার ঘটনায় সন্দেহভাজন সাইবার হামলাকে দায়ী করা হচ্ছে। এরপর ইন্টারনেটে যুক্ত যন্ত্রের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে।

এখন ফ্রিজ, সেন্ট্রাল হিটিং, এমনকি ওয়াশিং মেশিনও ইন্টারনেটে যুক্ত থাকে। অনলাইনে থাকা যেকোনো যন্ত্রই সাইবার হামলার ঝুঁকিতে থাকে, যদিও এর মাধ্যমে হ্যাকাররা সহজে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারে—এমন নয়।

যুক্তরাজ্যের ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টারের সাবেক প্রধান নির্বাহী সিয়ারান মার্টিন বলছেন, স্মার্ট যন্ত্র নিরাপদ রাখতে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর আরও দায়িত্ব নিতে হবে। ব্যবহারকারীদেরও নিয়মিত সফটওয়্যার হালনাগাদ ও শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহারের পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

তথ্যসূত্র: প্রথম আলো, বিবিসি।

আরও পড়ুন  ২০৬০ সালের মধ্যে বিশ্বে পারমাণবিক বিদ্যুৎ তিন গুণ হতে পারে: আইএইএ

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ