বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

দক্ষিণ আমেরিকায় ১৪ কনসার্টে সাড়ে ৮ লাখ দর্শক, বিটিএসের ঝড়

‘অ্যারিরাং’ ওয়ার্ল্ড ট্যুরের দক্ষিণ আমেরিকা পর্ব শেষ করেছে কে-পপ গ্রুপ বিটিএস। পাঁচ শহরে ১৪টি কনসার্টের সব টিকিট আগেভাগেই বিক্রি হয়ে যায়, দর্শক হয়েছে ৮ লাখ ৫৩ হাজার।

২ অক্টোবর কলম্বিয়ার বোগোতা থেকে শুরু হওয়া সফর পেরুর লিমা, চিলির সান্তিয়াগো ও আর্জেন্টিনার বুয়েনস এইরেস ঘুরে শেষ হয় ব্রাজিলের সাও পাওলোতে। সেখানে মোরুম্বি স্টেডিয়ামে ২৮, ৩০ ও ৩১ অক্টোবর তিনটি কনসার্ট করে গ্রুপটি।

কনসার্টে নতুন অ্যালবাম ‘অ্যারিরাং’-এর গানের পাশাপাশি ‘ডাইনামাইট’, ‘বাটার’, ‘আইডল’-এর মতো জনপ্রিয় গানও পরিবেশন করে বিটিএস।

তথ্যসূত্র: প্রথম আলো।

আরও পড়ুন  লরির চাকায় পিষে গেল সুচন্দ্রার স্বপ্ন!

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ