শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

জুলাইয়ের হত্যা মামলায় ইকবাল সোবহান গ্রেপ্তার, মধ্যরাতে ছাড়া পেলেন সাংবাদিক রাজীব ঘোষ

বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসির সাবেক চেয়ারম্যান ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে জুলাই আন্দোলনের সময়ের একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম জানান, ২০২৪ সালের ২৬ আগস্ট যাত্রাবাড়ী থানায় করা একটি হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এদিকে ডিবিসির মহাখালী কার্যালয় থেকে নিয়ে যাওয়া চ্যানেলটির বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষকে জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে মধ্যরাতে ছেড়ে দেওয়া হয়েছে। সাংবাদিককে ডিবি কার্যালয়ে নেওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ ও ক্র্যাব।

তথ্যসূত্র: প্রথম আলো।

আরও পড়ুন  বিমানবন্দরে নিরাপত্তাকর্মীকে মারধরের মামলায় সাবেক এমপি আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ