বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হতে পারে।
এনটিআরসিএ সূত্র জানায়, বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা চলছে, যা ৯ ডিসেম্বর শেষ হওয়ার কথা। এরপরই শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হবে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর।
এবারই প্রথম নিবন্ধন পরীক্ষার মাধ্যমে শুধু যোগ্যতা যাচাই নয়, সরাসরি নিয়োগ দেওয়া হবে।
তথ্যসূত্র: প্রথম আলো।


