বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

জয়পুরহাটে বাসচাপায় কিশোর নিহত, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস

জয়পুরহাট শহরে বাসের চাপায় আশিফ হোসেন (১৭) নামের এক মোটরসাইকেল আরোহী কিশোর নিহত হয়েছে। আহত হয়েছেন একই মোটরসাইকেলের আরও দুই আরোহী নাইম (২২) ও জিহাদ (২০)।

আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে জয়পুরহাট-হিলি সড়কে কাশিয়াবাড়ী উচ্চবিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হিলিগামী বাসটি বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে চাপা দিয়ে প্রায় ৫০ মিটার টেনে নিয়ে যায়।

ঘটনার পর ক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। নিহত আশিফ সদর উপজেলার হাতিগাড়া গ্রামের বাসিন্দা এবং শহরের একটি মিষ্টির দোকানে কাজ করত।

তথ্যসূত্র: প্রথম আলো।

আরও পড়ুন  সাজেক সড়কে টানা সাত দিন অবরোধ, প্রধান দাবিতে অনড় আন্দোলনকারীরা

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ