বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

গাজীপুরে সিলিন্ডার লিকেজ থেকে আগুন, দগ্ধ ৪ জনের একজনের অবস্থা আশঙ্কাজনক

গাজীপুরে গ্যাস সিলিন্ডার পুনঃপরীক্ষার একটি কারখানায় গ্যাস লিকেজ থেকে লাগা আগুনে চারজন দগ্ধ হয়েছেন। বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন আবদুল্লাহ (১৮), আহাদ (১৯), আশরাফুল (২৬) ও নাঈম (২৫)। তাঁরা রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানায়, আহাদের শরীরের ৫৫ শতাংশ, আবদুল্লাহর ২০ শতাংশ, আশরাফুলের ১৫ শতাংশ এবং নাঈমের ৪ শতাংশ পুড়ে গেছে।

আশঙ্কাজনক অবস্থায় আহাদ ও আবদুল্লাহকে হাই ডিপেনডেন্সি ইউনিটে রাখা হয়েছে।

তথ্যসূত্র: দ্য ডেইলি স্টার, প্রথম আলো।

আরও পড়ুন  গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা: আরও ১৮ জন গ্রেপ্তার, মোট ২৫

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ