বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে আগারগাঁওয়ে আবার সড়ক অবরোধ শেকৃবি শিক্ষার্থীদের

সচিবালয় সরিয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে নেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে আবারও সড়ক অবরোধ করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা।

বুধবার দুপুর সোয়া ১২টার দিকে আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে মিরপুর সড়কে অবস্থান নেন তাঁরা। এতে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

পরে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে গণপূর্ত অধিদপ্তরের সামনে কিছু সময় অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং দাবিসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

তথ্যসূত্র: প্রথম আলো।

আরও পড়ুন  ঢাকার সবচেয়ে দূষিত বাতাস উত্তরার খালপাড়ে, নির্মল নিকুঞ্জে

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ