রাজধানীর পোস্তগোলা সেতুর নিচে রাস্তার পাশের চায়ের দোকানে ট্রাক ঢুকে দুই অটোরিকশাচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেক চালক।
আজ বৃহস্পতিবার ভোর তিনটার দিকে যাত্রীর অপেক্ষায় চা পান করার সময় ট্রাকটি চার-পাঁচটি অস্থায়ী দোকান গুঁড়িয়ে দেয়।
নিহতরা হলেন হবিগঞ্জের আজমিরীগঞ্জের জাকির হোসেন (৫৫) ও পটুয়াখালী সদরের জাহাঙ্গীর পোদ্দার (৫০)। আহত সুভাষ চন্দ্র (৩৬) চাঁদপুরের মতলবের বাসিন্দা।
তথ্যসূত্র: দ্য ডেইলি স্টার, প্রথম আলো।


