রবিবার, নভেম্বর 1, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

চার ঘণ্টার সবজির বাজার: বগুড়ার ফুলবাড়ীতে দিনে বিক্রি ৪০ লাখ টাকা

ভোরের কুয়াশা কাটার আগেই জমে ওঠে বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের ফুলবাড়ী পাইকারি সবজির বাজার। ভোর সাড়ে ৫টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত চলে কেনাবেচা। তাই স্থানীয়দের কাছে এটি ‘চার ঘণ্টার সবজির বাজার’ নামে পরিচিত। সোম ও বৃহস্পতিবার ছাড়া সপ্তাহের বাকি পাঁচ দিন বসে এই হাট।

উপজেলা কৃষি কার্যালয়ের তথ্য অনুযায়ী, প্রতিদিন অন্তত চার হাজার কৃষক এখানে সবজি বিক্রি করতে আসেন। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত দিনে ৩০ থেকে ৪০ লাখ টাকার সবজি বিক্রি হয়; বছরের বাকি সময়ে বিক্রি হয় ২০ থেকে ৩৫ লাখ টাকার।

যেভাবে গড়ে উঠল চার ঘণ্টার সবজির বাজার

ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে করতোয়া নদীর কাছে ২০০৬ সালে কৃষকদের দাবিতে ১৫ শতক সরকারি জমিতে বাজারটি চালু হয়। এখন তা পাশের মাদ্রাসা মাঠ পর্যন্ত ছড়িয়েছে। কুসুম্বী, গাড়িদহ, খামারকান্দিসহ ছয় ইউনিয়ন এবং শাজাহানপুর ও ধুনট উপজেলার কৃষকেরাও এখানে সবজি আনেন। পাইকারেরা ট্রাক ও পিকআপে করে সেই সবজি টাঙ্গাইল, সাভার ও ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় নিয়ে যান।

আরও পড়ুন  রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন : কাউন্সিলর প্রার্থী কোন ওয়ার্ডে কতজন

চকপাথালিয়া গ্রামের কৃষক জাফর হোসেন ২০ শতক জমিতে মুলা চাষ করেছেন; এক দিনে ৮০ কেজি মুলা বিক্রি করে পেয়েছেন এক হাজার টাকা। ১৫ শতক জমিতে লালশাক চাষ করা রফিকুল ইসলাম জানান, দিনে তাঁর আয় ৭০০ থেকে এক হাজার টাকা। কৃষকেরা বলছেন, দ্রুত বিক্রি করে কয়েক ঘণ্টার মধ্যে বাড়ি ফিরে যাওয়া যায় বলে বাজারটি তাঁদের কাছে জনপ্রিয়।

শেরপুরে এবার ৭ হাজার ৫৫৮ একর জমিতে সবজি চাষ হয়েছে, যুক্ত আছেন ২২ হাজার ৬৭০ জন কৃষক। ইউএনও মো. সাইদুজ্জামান হিমু জানান, প্রশাসন নিয়মিত বাজারটি তদারকি করছে।

আরও পড়ুন: আশুলিয়ায় সংঘর্ষ: মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ মুখোমুখি, ২৫ কারখানা বন্ধ

তথ্যসূত্র: প্রথম আলো

ছবি: Jubair1985 / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0) — মূল ছবি

আরও পড়ুন  পরিবেশবান্ধব সুন্দর শহর গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই: আমিনুল হক

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ