বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

সরকারি কর্মচারীদের জন্য ২০০ কোটি টাকায় ১৮৪ ফ্ল্যাট, একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

রাজধানীর ধানমন্ডির জিগাতলায় সরকারি কর্মচারীদের জন্য ২০০ কোটি টাকা ব্যয়ে ১৩ তলাবিশিষ্ট তিনটি আবাসিক ভবন নির্মাণ করবে সরকার। এসব ভবনে ৮৫০ বর্গফুটের মোট ১৮৪টি ফ্ল্যাট থাকবে, যা বরাদ্দ পাবেন ১০ম থেকে ১২তম গ্রেডের কর্মচারীরা।

বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদন পায়। সভায় মোট ১৩টি প্রকল্প অনুমোদন করা হয়, যার মোট ব্যয় ৫৮ হাজার ৮৮ কোটি টাকা।

পরিকল্পনা কমিশন জানিয়েছে, আবাসন প্রকল্পটি ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৯ সালের সেপ্টেম্বরের মধ্যে বাস্তবায়িত হবে।

তথ্যসূত্র: প্রথম আলো।

আরও পড়ুন  বিশ্লেষণ: উন্নয়ন ব্যয়ে ধীরগতি, অর্থনীতিতে কী প্রভাব পড়বে

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ