বুধবার, নভেম্বর ৪, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

এআই হুমকি মোকাবিলায় ৮০ কোটি ডলারের তহবিল যুক্তরাজ্যের

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) থেকে আসা স্বাস্থ্য ও নিরাপত্তা হুমকি মোকাবিলায় প্রায় ৬০ কোটি পাউন্ড (৮০ কোটি ডলার) বরাদ্দ ঘোষণা করেছে যুক্তরাজ্য। এর বড় অংশ যাবে জৈব নিরাপত্তায়।

তহবিল থেকে ১০ কোটি পাউন্ড পাবে এআই দিয়ে জৈব হুমকি শনাক্তের একটি গবেষণাগার। রোগজীবাণুর বিরুদ্ধে প্রতিরোধব্যবস্থা তৈরিতে রাখা হয়েছে আরও সাড়ে ৬ কোটি পাউন্ড।

দেশটির এআইমন্ত্রী কনিষ্ক নারায়ণ বলেছেন, এআই বায়োসিকিউরিটি ল্যাবকে তাঁরা বিশ্বমানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চান।

তথ্যসূত্র: রয়টার্স, দ্য ডেইলি স্টার।

আরও পড়ুন  খরচ কমাতে ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছা অবসরের প্রস্তাব মাইক্রোসফটের

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ