বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, এক দিনে ভর্তি ২ হাজার ১০

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১০ জন রোগী। স্বাস্থ্য অধিদপ্তর ৩ নভেম্বর এ তথ্য জানায়।

নতুন রোগীদের মধ্যে ঢাকা বিভাগেই ৯৪৩ জন। এ ছাড়া চট্টগ্রামে ২৪৫, খুলনায় ২৩৫, রাজশাহী ও বরিশালে ২১৯ জন করে, রংপুরে ৬৫ এবং ময়মনসিংহে ৬০ জন ভর্তি হয়েছেন।

চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে ৪৩৯ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৪০ হাজার ৯০৯ জন।

তথ্যসূত্র: বাসস, স্বাস্থ্য অধিদপ্তর।

আরও পড়ুন  ঢাকা মেডিকেলে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী নিয়ে বিপাকে স্বজনেরা

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ