তৃণমূলের স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে বড় হাসপাতাল পর্যন্ত সৌরবিদ্যুৎ চালুর কাজ করছে সরকার। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বুধবার ঢাকায় বাংলাদেশ সোলার এক্সপোর এক প্যানেল আলোচনায় এ কথা জানান।
তিনি বলেন, স্বাস্থ্য খাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরাসরি রোগীর নিরাপত্তার সঙ্গে জড়িত। ছাদে সৌরবিদ্যুৎ সম্প্রসারণের জাতীয় উদ্যোগে স্বাস্থ্য মন্ত্রণালয়কে “প্রথম চ্যাম্পিয়ন” হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে।
বিদ্যুৎ বিভাগ ও ইডকলের আয়োজনে এ আলোচনায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখসহ অন্যরা বক্তব্য দেন।
তথ্যসূত্র: জাগো নিউজ, বাংলাদেশ টাইমস।


