বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

তিন মাসে বাংলাদেশে প্রায় দেড় কোটি ভিডিও সরাল টিকটক

কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘনের দায়ে চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত বাংলাদেশে ১ কোটি ৪৭ লাখ ৯১ হাজারের বেশি ভিডিও সরিয়েছে টিকটক। এটি ওই সময়ে আপলোড হওয়া কনটেন্টের প্রায় শূন্য দশমিক ৯ শতাংশ।

২৯ অক্টোবর প্রকাশিত প্রতিবেদনে টিকটক জানায়, ৯৯ দশমিক ৮ শতাংশ ভিডিও ব্যবহারকারীর অভিযোগের আগেই শনাক্ত করে সরানো হয়েছে। এর ৯২ দশমিক ৭ শতাংশ সরানো হয় পোস্টের ২৪ ঘণ্টার মধ্যে। পরে অবশ্য ২ লাখ ৫ হাজার ভিডিও ফিরিয়ে দেওয়া হয়।

একই সময়ে বিশ্বজুড়ে ১৮ কোটি ৮৩ লাখের বেশি ভিডিও সরিয়েছে প্ল্যাটফর্মটি, যার বেশির ভাগই স্বয়ংক্রিয় প্রযুক্তিতে শনাক্ত হয়।

তথ্যসূত্র: দ্য ডেইলি স্টার, টিকটক কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট।

আরও পড়ুন  এআইয়ের নিয়ন্ত্রণ মানুষের হাতেই থাকা উচিত: স্যাম অল্টম্যান

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ