সোমবার, নভেম্বর 2, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

আর্থিক খাত সংস্কারে ৪৫ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

দেশের আর্থিক খাতের সুরক্ষাবলয় শক্তিশালী করা, আর্থিক প্রতিষ্ঠানের তদারকি জোরদার এবং ব্যাংক খাত পুনর্গঠনে বাংলাদেশকে ৪৫ কোটি মার্কিন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক। এ অর্থে ‘ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট-২’ নামের প্রকল্প বাস্তবায়িত হবে।

শুক্রবার অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) এ-সংক্রান্ত ঋণচুক্তি সই হয়। বাংলাদেশের পক্ষে ইআরডি সচিব মো. শাহ্‌রিয়ার কাদের ছিদ্দিকী এবং বিশ্বব্যাংকের পক্ষে বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর জ্যঁ পেম চুক্তিতে সই করেন।

বিশ্বব্যাংক ঋণের শর্ত

বিশ্বব্যাংকের সহজ শর্তের ঋণদানকারী সংস্থা আন্তর্জাতিক উন্নয়ন সমিতি (আইডিএ) থেকে ৩২ কোটি ৮০ লাখ এসডিআর (প্রায় ৪৫ কোটি ডলার) পাওয়া যাবে। উত্তোলিত অর্থের ওপর বছরে ১.৫ শতাংশ সুদ এবং অব্যবহৃত অর্থের ওপর সর্বোচ্চ ০.৫ শতাংশ প্রতিশ্রুতি ফি দিতে হবে। পাঁচ বছরের রেয়াতকালসহ ২৫ বছরে ঋণ পরিশোধ করতে হবে।

আরও পড়ুন  ইউরোপে ডেনিম রপ্তানিতে শীর্ষস্থান ধরে রাখল বাংলাদেশ

প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ ব্যাংক। মেয়াদ ধরা হয়েছে ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত।

দীর্ঘদিনের খেলাপি ঋণ, তারল্যসংকট ও দুর্বল সুশাসনে ব্যাংক খাত চাপে থাকায় সংস্কারের এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ মনে করছেন সংশ্লিষ্টরা। বহুপক্ষীয় উন্নয়ন সহযোগীদের মধ্যে বিশ্বব্যাংক বাংলাদেশের সবচেয়ে বড় অংশীদার; অবকাঠামো, জ্বালানি, প্রাতিষ্ঠানিক সংস্কারসহ নানা খাতে সংস্থাটি অর্থায়ন করে আসছে।

আরও পড়ুন: বাইন্যান্সে হ্যাক: ২০ মিনিটে ৬৩০ কোটি ডলার চুরি, সন্দেহ উত্তর কোরিয়ার দিকে

তথ্যসূত্র: প্রথম আলো

ছবি: Shiny Things / উইকিমিডিয়া কমন্স (CC BY 2.0) — মূল ছবি

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ