সোমবার, নভেম্বর 2, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

৬১-তে শাহরুখ খান: এবার মান্নাতের বারান্দায় দেখা নেই, ভক্তদের জন্য হাতে লেখা চিঠি

৬১ বছরে পা রাখলেন বলিউড তারকা শাহরুখ খান। প্রতিবছর ২ নভেম্বর মধ্যরাতে মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাড়ি ‘মান্নাত’-এর বারান্দা থেকে হাত নেড়ে ভক্তদের শুভেচ্ছার জবাব দেন তিনি। তবে এবার সেই চেনা দৃশ্য দেখা যায়নি। বাড়িটিতে বড় ধরনের সংস্কার ও সম্প্রসারণের কাজ চলায় পরিবারসহ তিনি সাময়িকভাবে অন্যত্র থাকছেন।

তবু জন্মদিনের রাতে মান্নাতের সামনে ভিড় করেন হাজারো ভক্ত। ভিড় সামলাতে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেয় মুম্বাই পুলিশ।

শাহরুখ খান যা লিখলেন ভক্তদের জন্য

বারান্দায় না এলেও ভক্তদের খালি হাতে ফেরাননি ‘কিং খান’। মান্নাতের বাইরে বসানো বিশাল পর্দায় দেখানো হয় তাঁর হাতে লেখা একটি চিঠি। সেখানে তিনি সবার শুভেচ্ছা ও ভালোবাসার জন্য ধন্যবাদ জানান, সঙ্গে ভক্তদের পাঠান ‘বিগ হাগ’। একই পর্দায় চলেছে তাঁর আসন্ন ছবি ‘কিং’-এর বিভিন্ন দৃশ্য। জন্মদিন উপলক্ষে বান্দ্রা-ওরলি সি লিংকও শুভেচ্ছাবার্তায় আলোকিত করা হয়।

আরও পড়ুন  মুক্তির আগেই ‘রামায়ণ’-এর অগ্রিম টিকিট বিক্রি প্রায় ৯ কোটি রুপি

মধ্যরাতে ‘কিং’-এর প্রথম গান

জন্মদিনকে ঘিরে ‘কিং’ ছবির প্রথম গান ‘তু মিল যায়ে’ প্রকাশ করা হয় মধ্যরাতে। গানটিতে শাহরুখের সঙ্গে দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে। রেড চিলিজ এন্টারটেইনমেন্ট প্রযোজিত ছবিটি আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। গত সপ্তাহে প্রকাশিত নতুন পোস্টারে আগুনের সুড়ঙ্গ থেকে অস্ত্র হাতে বেরিয়ে আসতে দেখা গিয়েছিল তাঁকে।

উল্লেখ্য, গত বছর ৬০তম জন্মদিনেও ভিড় নিয়ন্ত্রণের কারণে মান্নাতের বারান্দায় আসেননি শাহরুখ। সেবার একটি বিশেষ আয়োজনে ভক্তদের সঙ্গে দেখা করেছিলেন তিনি।

আরও পড়ুন: ‘কিং’-এর নতুন পোস্টারে আগুন আর গোলাপ হাতে শাহরুখ

তথ্যসূত্র: উইয়ন, ফ্রি প্রেস জার্নাল, দ্য স্টেটসম্যান

ছবি: Kushared / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0) — মূল ছবি

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ