বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

৮০ লাখ টাকা ঘুষ দাবি, এক লাখ নেওয়ার সময় দুদকের ফাঁদে সার্ভেয়ার

ঢাকার লালবাগ রাজস্ব সার্কেলের সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলামকে এক লাখ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে আদালত তাঁকে কারাগারে পাঠান।

অভিযোগ অনুযায়ী, চর কামরাঙ্গী মৌজার ২৮২ শতাংশ জমির সীমানা নির্ধারণ ও নামজারির জন্য তিনি ৮০ লাখ টাকা ঘুষ দাবি করেছিলেন।

অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো. মনিরুল ইসলাম দুদকে অভিযোগ করলে সংস্থাটি ফাঁদ পেতে অভিযান চালায়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে।

তথ্যসূত্র: বাসস, প্রথম আলো, সমকাল, দ্য ডেইলি স্টার।

আরও পড়ুন  জাল দলিলে সরকারি সম্পত্তি দখলের চেষ্টা, যুবকের এক বছরের কারাদণ্ড

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ