সদ্য ব্যালন ডি’অর জিতলেও বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইনের কাছে চ্যাম্পিয়নস লিগ শিরোপাই বড়। অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচের আগে মাদ্রিদে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
গত সপ্তাহে কিলিয়ান এমবাপ্পে ও লামিনে ইয়ামালকে পেছনে ফেলে বিশ্বসেরার পুরস্কার জেতেন কেইন। তিনি বলেন, পুরস্কারটি জীবনের সেরা অনুভূতিগুলোর একটি, তবে দলীয় শিরোপার জন্যই তাঁরা খেলেন।
তথ্যসূত্র: এএফপি।


