বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

মালদ্বীপে বাংলাদেশিদের নিয়মিতকরণে সহযোগিতার আশ্বাস

মালদ্বীপে কর্মরত বাংলাদেশিদের কল্যাণে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন দেশটির স্বরাষ্ট্র, শ্রম ও প্রযুক্তিমন্ত্রী আলী ইহুসান। বাংলাদেশের হাইকমিশনার মো. নাজমুল ইসলামের সঙ্গে সাক্ষাতে তিনি এ আশ্বাস দেন।

বৈঠকে বায়োমেট্রিক নিবন্ধন, অনথিভুক্ত প্রবাসীদের নিয়মিতকরণ, কর্মপরিবেশ, স্বাস্থ্যসেবা ও রেমিট্যান্স সুবিধা নিয়ে আলোচনা হয়।

মন্ত্রী জানান, মালদ্বীপে কর্মরত বিদেশিদের প্রায় ৯৮ শতাংশের বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন হয়েছে।

তথ্যসূত্র: ডেইলি টাইমস অব বাংলাদেশ।

আরও পড়ুন  চুক্তিপত্রের কপি নিজের কাছে রাখতে মালদ্বীপে বাংলাদেশি কর্মীদের পরামর্শ

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ