জাতীয় চার নেতাকে স্মরণ করে আয়োজিত বিশেষ প্রদর্শনী নিরাপত্তা শঙ্কায় স্থগিত করেছে মুক্তিযুদ্ধ জাদুঘর।
জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী জানান, আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতিকে কিছুটা উদ্বেগজনক মনে করে অনুষ্ঠান পেছানোর অনুরোধ করে। সার্বিক নিরাপত্তা বিবেচনায় তাঁরা প্রদর্শনী স্থগিত করেন।
আগারগাঁওয়ে জাদুঘর এলাকায় পুলিশ মোতায়েন ছিল। শেরেবাংলা নগর থানার ওসি জানান, সম্ভাব্য নিরাপত্তা হুমকির গোপন তথ্য পেয়েছিল পুলিশ।
তথ্যসূত্র: দ্য ডেইলি স্টার।


