চলতি ২০২৬ সালের শেষ নাগাদ ইসরায়েলকে দেওয়া যুক্তরাষ্ট্রের বার্ষিক প্রায় ৪০০ কোটি ডলারের সামরিক সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, ইসরায়েলের এখন আর এ অর্থের প্রয়োজন নেই।
মধ্যবর্তী নির্বাচনের দিন ৩ নভেম্বর ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান, এ বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তাঁর সমঝোতা হয়েছে। তবে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি চলবে এবং প্রয়োজনে যুক্তরাষ্ট্র পাশে থাকবে।
ইসরায়েলের কট্টর সমর্থক হিসেবে পরিচিত একজন প্রেসিডেন্টের মুখে এমন ঘোষণা বিশ্লেষকদের নজর কেড়েছে। কেউ একে নির্বাচনী কৌশল, কেউ আবার মধ্যপ্রাচ্য নীতিতে বড় বদলের ইঙ্গিত হিসেবে দেখছেন।
তথ্যসূত্র: প্রথম আলো।


