বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

অন্য দেশের অর্থনীতি চেপে ধরার অভিযোগ উড়িয়ে দিল চীন

চীন অন্য দেশের অর্থনীতিকে ‘চেপে ধরছে’—এমন অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন দেশটির ভাইস প্রিমিয়ার দিং শুয়েশিয়াং। বৃহস্পতিবার সাংহাইয়ে চায়না ইন্টারন্যাশনাল ইমপোর্ট এক্সপো উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, চীন শিল্পে বিপুল ভর্তুকি দিয়ে বিশেষ করে বৈদ্যুতিক গাড়ি ও সবুজ প্রযুক্তিপণ্যে বিদেশি বাজার সয়লাব করছে।

দিং বলেন, কিছু প্রতিষ্ঠান ও গণমাধ্যম তথাকথিত ‘চায়না স্কুইজ’ তত্ত্ব প্রচার করছে। এবারের আমদানি মেলায় চার হাজারের বেশি বিদেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

তথ্যসূত্র: দ্য ডেইলি স্টার, এএফপি।

আরও পড়ুন  অতিথি কম হওয়ার ভয়ে অচেনাদের দাওয়াত, বিয়েতে এলেন হাজারো মানুষ

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ