বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

জর্জিয়ায় প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স বটমস, ইতিহাস গড়লেন আরও অনেকে

রিপাবলিকান প্রার্থী রিক জ্যাকসনকে হারিয়ে জর্জিয়ার গভর্নর নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট কেইশা ল্যান্স বটমস। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই প্রথম কৃষ্ণাঙ্গ নারী, যিনি কোনো অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচিত হলেন। আটলান্টার সাবেক এই মেয়র বিদায়ী গভর্নর ব্রায়ান কেম্পের স্থলাভিষিক্ত হবেন।

এবারের নির্বাচনে আরও কয়েকটি ঐতিহাসিক জয় এসেছে। টেক্সাসে প্রথম লাতিনো নারী গভর্নর হয়েছেন জিনা হিনোহোসা, মিশিগানের আবদুল এল-সাইদ হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর এবং নিউ মেক্সিকোতে প্রথম আদিবাসী নারী গভর্নর হয়েছেন ডেব হাল্যান্ড।

বিশ্লেষকেরা বলছেন, ট্রাম্প প্রশাসনের প্রতি অসন্তোষের ঢেউয়ে নারী ও সংখ্যালঘু প্রার্থীদের এ সাফল্য মার্কিন রাজনীতির চেহারা বদলে দিচ্ছে।

তথ্যসূত্র: প্রথম আলো, রয়টার্স।

আরও পড়ুন  প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন, অপেক্ষা সরকারের সিদ্ধান্তের

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ