নতুন ঋণের চাহিদা কম এবং খেলাপি ঋণের চাপে চলতি বছরের প্রথম ৯ মাসে দেশের তালিকাভুক্ত ব্যাংকগুলোর সম্মিলিত নিট সুদ আয় ঋণাত্মক হয়েছে। অন্তত ছয় বছরে এমনটি এবারই প্রথম।
এক বিশ্লেষণে দেখা গেছে, জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে ২৭টি তালিকাভুক্ত ব্যাংকের নিট সুদ আয় দাঁড়িয়েছে ঋণাত্মক ৫ হাজার ৬২৪ কোটি টাকা। গত বছরের একই সময়ে তা ছিল ৩ হাজার ১৬ কোটি টাকা ধনাত্মক।
ঋণ দিয়ে আয় কমায় ব্যাংকগুলোর মুনাফার বড় অংশ এখন আসছে সরকারি বন্ডসহ বিনিয়োগ থেকে। বিশেষজ্ঞদের মতে, এটি ব্যাংক খাতের মূল ব্যবসার দুর্বলতার স্পষ্ট লক্ষণ।
তথ্যসূত্র: দ্য ডেইলি স্টার।


