বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

বাজার স্থিতিশীল রাখতে আরও ১০ কোটি ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

জ্বালানি তেলসহ আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার নিলামে বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক।

নিলামে প্রতিটি ব্যাংককে একক দরপ্রস্তাবে অন্তত পাঁচ লাখ ডলারের জন্য আবেদন করতে বলা হয়। গত সপ্তাহে কেন্দ্রীয় ব্যাংক এমন নিলামে ১২ কোটি ২০ লাখ ডলার বিক্রি করেছিল, যা ছিল দীর্ঘদিন পর প্রথম।

এদিকে লাইসেন্সধারী মানি চেঞ্জারদের নগদ বৈদেশিক মুদ্রা নিরাপদে রাখতে ফরেন কারেন্সি কাস্টডিয়াল অ্যাকাউন্ট খোলার অনুমতিও দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব হিসাবে কোনো সুদ দেওয়া হবে না।

তথ্যসূত্র: দ্য ডেইলি স্টার।

আরও পড়ুন  বিদেশি ঋণ পরিশোধ ছাড়িয়ে গেল প্রাপ্ত সহায়তার দ্বিগুণ

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ