টানা দ্বিতীয় দিনের মতো দেশের বাজারে সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আজ বৃহস্পতিবার ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৪৮৩ টাকা বাড়ানো হয়েছে, যা সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। রুপার দাম অপরিবর্তিত আছে।
নতুন দর অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ১৯ হাজার ৩৪২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৮ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৫৩ হাজার ৮৪৮ টাকায় বিক্রি হবে।
এর আগে বুধবার ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা এবং সোমবার ৩ হাজার ২৬৬ টাকা বাড়ানো হয়েছিল। সব মিলিয়ে নভেম্বরের প্রথম পাঁচ দিনে ভরিতে দাম বেড়েছে ১২ হাজার ৭২ টাকা। বিশ্ববাজারে দাম বাড়ায় দেশেও সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাজুস।
তথ্যসূত্র: প্রথম আলো।


