বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

স্বাধীনতার পর থেকেই দাম বাড়ার চাপ নিত্যসঙ্গী, ভরসা কি শুধু তদারকি?

দেশে দ্রব্যমূল্য নিয়ে উদ্বেগ নতুন নয়। স্বাধীনতার পর ১৯৭১ সালের ২৭ ডিসেম্বর সরকারি মালিকানাধীন দৈনিক বাংলায় বাজারদর নিয়ে প্রথম প্রতিবেদন ছাপা হয়েছিল—শিরোনাম ছিল মাছ, ডিম ও শাকসবজির দাম কমার খবর।

কিন্তু মাত্র ২২ দিন পর ১৯৭২ সালের ১৯ জানুয়ারি একই পত্রিকার প্রতিবেদনে উঠে আসে উল্টো চিত্র—দ্রব্যমূল্য বাড়ছে, আর এর প্রধান কারণ অতি মুনাফার লোভ। সেই থেকে পাঁচ দশকের বেশি সময় ধরে দাম বাড়ার চাপ সাধারণ মানুষের নিত্যসঙ্গী হয়ে আছে।

বর্তমানে সোনা, এলপিজি, ফলমূলসহ বিভিন্ন পণ্যের দাম বাড়ায় সীমিত আয়ের মানুষের চাপ আরও বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, শুধু অভিযান নয়, সরবরাহ ব্যবস্থার স্বচ্ছতা ও প্রতিযোগিতা নিশ্চিত করাই টেকসই সমাধান।

তথ্যসূত্র: প্রথম আলো।

আরও পড়ুন  বিশ্ববাজারে তেলের দাম বাড়ল

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ