বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

বিলে বেশি ছাড় না দেওয়ায় মোহাম্মদপুরে হাসপাতালে হামলা-ভাঙচুর

চিকিৎসা বিলে চাহিদামতো ছাড় না দেওয়ায় রাজধানীর মোহাম্মদপুরের সিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, গ্রাফিক আর্টস ইনস্টিটিউটের শিক্ষার্থী পরিচয় দেওয়া একদল তরুণ মঙ্গলবার রাত ১২টার দিকে এ হামলা চালায়।

কর্তৃপক্ষ জানায়, আসমা বেগম নামের এক রোগী ঠোঁটের চিকিৎসা নিতে এলে ৫ হাজার টাকা বিল হয়। স্বজনদের অনুরোধে প্রথমে ২ হাজার টাকা কমিয়ে ৩ হাজার এবং পরে আরও ৩০০ টাকা কমিয়ে ২ হাজার ৭০০ টাকা বিল নির্ধারণ করা হয়।

এরপরও আরও ছাড় চাওয়া নিয়ে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে হামলা চালানো হয় বলে অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের।

তথ্যসূত্র: প্রথম আলো।

আরও পড়ুন  চন্দনাইশে আসামি ধরতে গিয়ে এসআরবির ওপর হামলা, গ্রেপ্তার ৫

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ