ব্রাজিলের মিনাস জেরাইস রাজ্যে অনূর্ধ্ব-২০ পর্যায়ের এক সেমিফাইনালে খেলোয়াড় ও কর্মকর্তা মিলিয়ে ৫৩ জনকে লাল কার্ড দেখানো হয়েছে, যা বিশ্ব রেকর্ড বলে দাবি করা হচ্ছে।
রোববারের ম্যাচে দ্বিতীয়ার্ধে মামোরে ৩-১ গোলে এগিয়ে যাওয়ার পর উবেরলান্দিয়ার সঙ্গে ব্যাপক মারামারি শুরু হয়। রেফারি ফের্নান্দো প্যাট্রিক দ্রোসঘিক মোদেস্তোর প্রতিবেদন অনুযায়ী, মারামারির পর তিনি ৪৮টি লাল কার্ড দেখান। এর আগেই ম্যাচে তিনজন বহিষ্কৃত হয়েছিলেন।
এর বাইরে উবেরলান্দিয়ার দুই বোর্ড সদস্যকেও বহিষ্কার করা হয়। সব মিলিয়ে লাল কার্ডের সংখ্যা দাঁড়ায় ৫৩-তে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
তথ্যসূত্র: দ্য ডেইলি স্টার, প্রথম আলো।


