শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

মিরপুরে কাল থেকে দুই দিনের আদিবাসী খাদ্য ও শস্য মেলা

রাজধানীর মিরপুরে আগামীকাল শুক্রবার থেকে পঞ্চমবারের মতো শুরু হচ্ছে দুই দিনব্যাপী আদিবাসী খাদ্য ও শস্য মেলা। চলবে শনিবার পর্যন্ত।

মিরপুর ১৩ নম্বরে পার্বত্য বৌদ্ধ সংঘ কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত মেলায় থাকবে পাহাড়ের বাঁশকোঁড়ল, কলাপাতায় রান্না করা খাবার, জুমের শাকসবজি, পাহাড়ি মধুসহ সমতলের আদিবাসীদের ঐতিহ্যবাহী নানা পদ।

উন্নয়ন সংগঠন নাগরিক উদ্যোগ ও আদিবাসী সুহৃদদের যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলায় পাহাড় ও সমতলের বিভিন্ন জনগোষ্ঠীর উদ্যোক্তারা অংশ নিচ্ছেন।

তথ্যসূত্র: প্রথম আলো।

আরও পড়ুন  পূজার ছুটি একদিন বাড়ছে, আজই প্রজ্ঞাপন

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ