দেশীয় জুতার ব্র্যান্ড স্টেপ ফুটওয়্যার বৈশ্বিক বিটুবি ই-কমার্স প্ল্যাটফর্ম আলিবাবা ডটকমে ভেরিফায়েড সাপ্লায়ার হিসেবে যুক্ত হয়েছে।
এ লক্ষ্যে বাংলাদেশে আলিবাবা ডটকমের অফিশিয়াল চ্যানেল পার্টনার ম্যাক্সিমো ইন্টারন্যাশনালের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে প্রতিষ্ঠানটি। উত্তরায় স্টেপের প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির ও ম্যাক্সিমোর প্রধান নির্বাহী নাঈম হোসেন এতে সই করেন।
এর মাধ্যমে বিদেশি ক্রেতাদের কাছে নিজেদের পণ্য ও উৎপাদন সক্ষমতা তুলে ধরতে পারবে স্টেপ।
তথ্যসূত্র: দ্য ডেইলি স্টার।


