বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

প্রবাসীদের জন্য ট্রাস্ট ব্যাংকের নতুন হিসাব

প্রবাসী বাংলাদেশিদের (এনআরবি) জন্য নন-রেসিডেন্ট কনভার্টিবল টাকা (এনআরসিটি) হিসাব চালু করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি। এতে প্রবাসীরা দেশে সঞ্চয়, ব্যবস্থাপনা ও বিনিয়োগ করতে পারবেন।

হিসাবটি সঞ্চয়ী, চলতি ও এফডিআর—এই তিন ধরনে পাওয়া যাবে। কোনো প্রাথমিক জমা ছাড়াই ডিজিটালভাবে খোলা যাবে।

ব্যাংক জানিয়েছে, মূল অর্থ ও মুনাফা দুটোই বিদেশে ফেরত নেওয়া যাবে। ২৯ অক্টোবর প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক আহসান জামান চৌধুরী সেবাটির উদ্বোধন করেন।

তথ্যসূত্র: দ্য ডেইলি স্টার, ট্রাস্ট ব্যাংক।

আরও পড়ুন  শেয়ারহোল্ডারদের বোনাস প্রদানে ৩ ব্যাংককে বিএসইসি’র সম্মতি

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ