বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

এলপিজির দাম বাড়ছে, নির্ধারিত দামে মেলাও নিশ্চিত হোক

এক মাসের ব্যবধানে দুই দফায় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে এখন ২ হাজার ৬০ টাকা। সরকার বলছে, বিপুল ভর্তুকির চাপ সামলাতে এ সমন্বয় দীর্ঘমেয়াদে কল্যাণ বয়ে আনবে। কিন্তু ক্রেতাদের অভিজ্ঞতা ভিন্ন—নির্ধারিত দামেও সিলিন্ডার মিলছে না, অনেক জায়গায় দিতে হচ্ছে ৪০০-৫০০ টাকা বেশি।

দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে এখন ১২ কেজি এলপিজির দাম সবচেয়ে বেশি বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। এর ওপর বাড়তি দাম আর সরবরাহ সংকট নিম্ন ও মধ্যবিত্তের রান্নার খরচ আরও বাড়িয়ে দিচ্ছে।

দাম নির্ধারণ করে দায়িত্ব শেষ হয় না। ডিলার থেকে খুচরা পর্যন্ত প্রতিটি স্তরে নিয়মিত তদারকি, অভিযোগ জানানোর সহজ ব্যবস্থা এবং সরবরাহ ঘাটতির কারণ প্রকাশ্যে আনা দরকার। পাশাপাশি স্বল্প আয়ের পরিবারের জন্য লক্ষ্যভিত্তিক সহায়তার কথাও ভাবা যেতে পারে।

আরও পড়ুন  বিশ্লেষণ: অভিবাসন ব্যয় না কমালে ঝুঁকিতেই থাকবেন প্রবাসী কর্মীরা

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ