বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

৬ বছরে প্রথমবার ঋণ থেকে আয় ঋণাত্মক তালিকাভুক্ত ব্যাংকগুলোর

নতুন ঋণের চাহিদা কম এবং খেলাপি ঋণের চাপে চলতি বছরের প্রথম ৯ মাসে দেশের তালিকাভুক্ত ব্যাংকগুলোর সম্মিলিত নিট সুদ আয় ঋণাত্মক হয়েছে। অন্তত ছয় বছরে এমনটি এবারই প্রথম।

এক বিশ্লেষণে দেখা গেছে, জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে ২৭টি তালিকাভুক্ত ব্যাংকের নিট সুদ আয় দাঁড়িয়েছে ঋণাত্মক ৫ হাজার ৬২৪ কোটি টাকা। গত বছরের একই সময়ে তা ছিল ৩ হাজার ১৬ কোটি টাকা ধনাত্মক।

ঋণ দিয়ে আয় কমায় ব্যাংকগুলোর মুনাফার বড় অংশ এখন আসছে সরকারি বন্ডসহ বিনিয়োগ থেকে। বিশেষজ্ঞদের মতে, এটি ব্যাংক খাতের মূল ব্যবসার দুর্বলতার স্পষ্ট লক্ষণ।

তথ্যসূত্র: দ্য ডেইলি স্টার।

আরও পড়ুন  মজুরি আন্দোলন: সাভার-আশুলিয়া ও গাজীপুরে ৪১৪ কারখানা বন্ধ

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ